1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

‘জাদু’কে নিয়ে ‘কৃষ-৪’ এ ফিরছে হৃত্বিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১০৯ Time View

‘কোহি মিল গ্যায়া’ ছবিতে বোকা স্বভাবের হৃত্বিককে বুদ্ধিমান এবং স্মার্ট করে তুলেছিলো ‘জাদু’। এরপরে ছবিটির সিকুয়েলের নাম বদলে হয়ে যায় ‘কৃষ’ এবং দেখা মিলেনি সেই ‘জাদু’ চরিত্রটির। 

কিন্তু ভিন্ন খবর হলো, আসছে ‘কৃষ-৪’। পরিচালক রাকেশ রোশন ২০১৮ সালেই ঘোষণা করেছিলেন ‘কৃষ- ৪’র কথা। কিন্তু এরপর বিভিন্ন কারণে সেই ছবি তৈরি আর হয়নি। তবে করোনার বিশেষ এই পরিস্থিতিকে দারুণভাবে কাজে লাগিয়েছেন পরিচালক। ইতোমধ্যেই ছবিটির গল্প ও চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। ক্রমাগত ফোনে ও ভিডিও করে আলাপ-আলোচনা করে এ কাজ শেষ হয়েছে। জানা গেছে, এ ছবিতে ফের একবার দেখা যাবে ‘জাদু’কে!

খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন স্বয়ং হৃতিক রোশনও। জানিয়েছেন এ ছবিতে ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছে ‘জাদু’। ছবিতে ‘কৃষ’ অর্থাৎ হৃতিকের সুপার পাওয়ারের মূল কারণ ‘জাদু’র দিয়ে যাওয়া অতিমানবিক শক্তি যা জিনগত কারণে ‘কৃষ’ তার বাবা ‘রোহিত’র থেকে পেয়েছিল। এবার তাই জাদু ও কৃষের সাক্ষাৎ করাতে চান ছবি নির্মাতারা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর-, ছবির আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এফেক্টস, টেকনিক্যাল দিক এবং ছবির পর্যায় নিয়ে জোর আলোচনা চালাচ্ছেন রোশন পরিবার। খবর এখানেই শেষ নয়, ইতোমধ্যে রাকেশ ও হৃতিক দু’জনেই ঘোষণা করেছেন ‘কৃষ-৫’ এর ব্যাপারেও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category