1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আলু সিদ্ধ করার সময় এই ছয় ভুল করছেন কি?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৯০ Time View

অনেকেই ভাবছেন, আলু সিদ্ধতে আবার ভুল কিসের? জানলে অবাক হবেন, এই সহজ কাজেও আমরা ছয়টি সাধারণ ভুল করে থাকি। ফলে নানা সমস্যা পোহাতে হয়। 

সঠিকভাবে আলু সিদ্ধ করতে না জানলে এর স্বাদ ও পুষ্টি দুটোই হারাতে পারেন। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইট তাদের একটি প্রতিবেদনে আলু সিদ্ধ করার সঠিক উপায় সম্পর্কে জানিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

আলু ঠিক মতো না কাটা

আলু সিদ্ধ করার সময় অবশ্যই এর সঠিক পরিমাপে কাটার দিকে খেয়াল রাখতে হবে। আলু খুব বেশি ছোট টুকরা করা যাবে না। আলুর টুকরা ছোট হলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ঠিকই, তবে অনেক বেশি পানি শোষণ করবে। এছাড়াও আলু টুকরাগুলো সমানভাবে কাটার চেষ্টা করুন। এতে সবগুলো টুকরা একসঙ্গে সিদ্ধ হবে। নইলে কিছু আলু সিদ্ধ না হওয়ার সম্ভাবনা থেকে যায়।

ফুটন্ত পানিতে আলু সিদ্ধ

অনেকেই ফুটন্ত গরম পানিতে আলু সিদ্ধ করেন। এতে আলু সিদ্ধ না হয়ে জমাট বেঁধে থাকে। কারণ ফুটন্ত পানিতে দেয়ার কারণে আলুর বাইরের অংশ সিদ্ধ হয় দ্রুত এবং ভেতরের অংশ শক্ত রয়ে যায়। তাই আলু সিদ্ধ করার সময়, একটা পাত্রে আলু নিয়ে তাতে ঠাণ্ডা পানি দিন। তারপর তাপ প্রয়োগ করা শুরু করুন।

পানিতে লবণ না দেয়া

আমরা সাধারণত আলু সিদ্ধ করে ঠাণ্ডা করি। তারপর ভর্তার সময় এতে লবণ দেই। ফলে সর্বত্র সমানভাবে লবণ প্রবেশ করে না। তাই সিদ্ধ করারা সময় পানি ঠাণ্ডা থাকা অবস্থাতেই লবণ দিন। এতে লবণাক্ত পানি আলুর ভেতরে প্রবেশ করবে এবং আলু তা শোষণ করবে।

অতিরিক্ত মাখানো

আলু অতিরিক্ত মাখানো হলে তা থেকে বাড়তি শ্বেতসার বের হয়। ফলে আলু অনেক বেশি আঠালো, শক্ত ও স্বাদহীন মনে হয়। তাই আলু নিজের হাতে মাখানোর চেষ্টা করুন এবং প্রয়োজন মতো মেখে নিন।

ঠাণ্ডা মাখন এবং ক্রিম যোগ করা

আলু ভর্তার স্বাদ বাড়াতে অনেকেই মাখন বা ক্রিম যোগ করেন। সাধারণত এগুলো রেফ্রিজারেইটরে রাখা হয় তাই ঠাণ্ডা থাকে। ঠাণ্ডা অবস্থায় ব্যবহার করার ফলে আলুতে তা ঠিকভাবে শোষিত হয় না। তাই আলুতে মাখন বা ক্রিম মেশাতে চাইলে গরম করে মেশানো উচিত।

মাখন ও ক্রিম একসঙ্গে ব্যবহার

মাখন ও ক্রিম একসঙ্গে মেশানোর সময় এরা একে অপরের সঙ্গে বাধা তৈরি করে। ফলে আলুর শর্করার অণুর সঙ্গে সঠিকভাবে মিশতে পারে না। তাই একসঙ্গে দুইটা উপাদান না মিশিয়ে একে একে মেশানো ভালো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved