জেনে নিন কোন উপকরণ কতদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে
Reporter Name
-
Update Time :
শনিবার, ২৩ মে, ২০২০
-
৬৩
Time View
- ময়দা রুম টেম্পারেচারে রাখলে পোকা হতে পারে। মুখবন্ধ পাত্রে ফ্রিজারে রাখুন। দুই বছর পর্যন্ত অটুট থাকবে ময়দার স্বাদ ও গুণ।
- পিজা বা রুটি বানাতে প্রয়োজন হয় ইস্ট। এটি সাধারণত ছোট বোতলে পাওয়া যায়। এভাবেই ফ্রিজারে রেখে দিলে দুই বছর পর্যন্ত ভালো থাকবে।
- মুখবন্ধ পাত্রে বেকিং সোডা রেখে দিন ফ্রিজারে। এটি সবসময়ই ব্যবহার করতে পারবেন যেকোনও বেকিংয়ের ক্ষেত্রে।
- ডিম এক বছর পর্যন্ত ভালো থাকবে ফ্রিজারে। তবে খোসাসহ রাখবেন না। ডিম ফেটে মুখবন্ধ বাটিতে রাখুন।
- ক্রিম চার মাস পর্যন্ত ভালো থাকে ডিপ ফ্রিজে।
- মাখন ফ্রিজারে রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত।
- বেকিংয়ের অন্যতম প্রয়োজনীয় উপকরণ হচ্ছে বাদাম। এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজারে রাখলে দুই বছর পর্যন্ত অটুট থাকবে এর স্বাদ ও পুষ্টিগুণ।
- আইসকিউব ট্রে অথবা মুখবন্ধ পাত্রে ৬ মাস পর্যন্ত ভালো থাকে দুধ।
- সুজি ফ্রিজারে ভালো থাকে দুই বছর পর্যন্ত। রাখতে হবে মুখবন্ধ বাটিতে।
তথ্য: টেস্ট অব হোম
Please Share This Post in Your Social Media
More News Of This Category