1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আলিয়ার সঙ্গে ছবি তুলতে না পারায় আক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৯৮ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি হয়েছিল ড্র। এই সফরে অন্যরকম অভিজ্ঞতাও হয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ম্যাচের আগে টিম হোটেলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা হয়েছিল তার। কিন্তু ভারতীয় অভিনেত্রীকে ঠিকমতো চিনতে পারেননি জামাল!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক আড্ডায় জামাল ভূঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল, সেই ম্যাাচের পর নাকি তার অনেক ভারতীয় ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গিয়েছিল। একটা গুজবও শোনা গেছে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নাকি তার ভক্ত হয়ে গিয়েছিল। উপস্থাপকের এমন প্রশ্নে আসল ঘটনাটা তুলে ধরেছেন জামাল, ‘না, আসলে যেটা হয়েছে ম্যাচের আগে আমি হোটেলের লবিতে বসেছিলাম। তখন আমাকে হোটেলের ম্যানেজার এসে বললো, অন্য আরেকজনের সঙ্গে দেখা করা উচিত। আমি তাকিয়ে দেখলাম সুন্দরী একজন, তার সঙ্গে দেহরক্ষীরাও আছে। কিন্তু আমি তখনও জানতাম না উনি আসলে কে। পরে শুনলাম তার নাম আলিয়া ভাট, বলিউডের বড় অভিনেত্রী।’

পরে অবশ্য আক্ষেপ করেছেন জামাল ভূঁইয়া, ‘অবশ্য তার সঙ্গে আমার কোনও ছবি তোলা হয়নি। আগে জানলে একটা ছবি তুলে রাখতাম।’

মজার অভিজ্ঞতার পাশপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন এই মিডফিল্ডার। অবসরের পর কোচিংয়ে আসার ইচ্ছা আছে জামালের। যদিও তিনি ফুটবল খেলে যেতে চান আরও কয়েক বছর।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved