1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

স্বামীর জন্য ক্যামেরাম্যান হলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৭৪ Time View
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। ছবিঃ সংগৃহীত।

এবার স্বামী আমেরিকান গায়ক নিক জোনাসের জন্য ক্যামেরাম্যানের কাজ করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস  ‘আনটিল উই মিট অ্যাগেইন’ শিরোনামের নতুন গান প্রকাশ করলেন। এই গানে ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছেন প্রিয়াঙ্কা।

জানা গেছে, গানের রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র ফাইনাল উপলক্ষে এই গান সৃষ্টি। প্রতিযোগিতাটির অন্যতম কোচ নিক জোনাস। এ গানের ভিডিওর শেষ অংশে চমক হিসেবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। গানটি উৎসর্গ করা হয়েছে করোনাভাইরাস মহামারিতে সামনের সারির সেবা প্রদানকারীদের।

নিক জানান, নতুন গানটি থেকে প্রাপ্ত আয়ের একাংশ দাতব্য সংস্থা ফিডিং আমেরিকাকে দান করা হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিক জোনাসের বাড়ির আশপাশে ভিডিওটির চিত্রায়ণ হয়েছে। তার সঙ্গে সেখানেই কোয়ারেন্টিনে আছেন প্রিয়াঙ্কা।

এর আগে জোনাস ব্রাদার্সের ‘হোয়াট অ্যা ম্যান গটা ডু’ এবং ‘সাকার’ গানের ভিডিওতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সংগীতের প্রতি প্রিয়াঙ্কার দুর্বলতা আছে। ২০১২ সালে প্রকাশিত হয় প্রিয়াঙ্কার গাওয়া ‘ইন মাই সিটি’ গান। এরপর তিনি বেশ কিছু গান প্রকাশ করেন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

https://youtu.be/Qygpr6VDs_0

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved