1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পাকিস্তান দলের কাছ থেকে আমাদের শেখার আছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১১৫ Time View

করোনাকালে নতুন পরিচয় যুক্ত হয়েছে তামিম ইকবালের নামের পাশে। ব্যাটিংয়ের সঙ্গে তিনি দক্ষ উপস্থাপকও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে দেশ-বিদেশের নামি সব ক্রিকেটারকে নিয়ে আড্ডা দিচ্ছেন প্রায় প্রতিদিনই। এবার নিজেই অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন রমিজ রাজার ইউটিউব চ্যানেলে। সেখানেই বাংলাদেশি ওপেনারের মুখে ঝরেছে পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের প্রশংসা।

ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ অনেকদিন আগেই চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই উপস্থিত হন অনলাইন অনুষ্ঠানে। অনেক ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অতিথি করেছিলেন তমিমকে।

বাংলাদেশ বিশ্বমানের স্পিনার পেয়েছে, কিন্তু পেসার সেভাবে গড়ে ওঠেনি। কারণ হিসেবে কন্ডিশনের বিষয়টি সবসময় সামনে আসে। কিন্তু পাকিস্তানের উইকেট বাংলাদেশের মতো হলেও তারা প্রতিনিয়ত বিশ্বমানের সব পেসার তৈরি করছে। ফাস্ট বোলার তৈরিতে তাই বাংলাদেশের পাকিস্তানকে অনুসরণ করা উচিত বলে মনে করেন তামিম।

রমিজের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তাই বলেছেন, ‘পাকিস্তান দলের কাছ থেকে আমাদের শেখার আছে। ঘরোয়া ম্যাচে আমরা পাকিস্তানের মতো উইকেটে খেলি, কিন্তু পাকিস্তান বরাবরই বিশ্বমানের ফাস্ট বোলার তৈরি করে।’ কথাটা শেষ করেই তামিম আবার বললেন, ‘পাকিস্তান যেটা করছে, আমরা যদি এই পথ অনুসরণ করি, তাহলে আমার মনে হয় সেটি ফাস্ট বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটকে সাহায্য করবে।’

৩১ বছর বয়সী ওপেনার প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমলকে। তাকে ঠিক মতো খেলতেই পারতেন না তামিম, ‘সেরা সময়ে সাঈদ আজমল ছিল অবিশ্বাস্য এক বোলার। তাকে বুঝতেই পারবেন না আপনি। আমি তার বোলিং ‍বুঝতাম না।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved