1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ফেঁসে গেলেন আনুশকা, পাঠানো হলো আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১০৮ Time View

সম্প্রতি মুক্তি পেয়েছে আনুশকা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। আর এই ওয়েব সিরিজের কারণেই আইনি জটিলতায় ফেঁসে গেলেন অভিনেত্রী। ওয়েব সিরিজটি গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেয়ায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্ম থেকে নির্মিত প্রথম ডিটিজাল প্রজেক্ট এটি। আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, এই ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যায়, একটি নেপালি চরিত্রকে উদ্দেশ্য করে এক নারী পুলিশ বর্ণবাদী সংলাপ বলেছেন। সংলাপে ‘নেপালি’ ছাড়াও অন্য একটি শব্দ ব্যবহার করা হয়, যা গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এরপর গত সোমবার (১৮ মে) আনুশকাকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

আনুশকাকে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী গিল্ডের সদস্য বিরেন শ্রী গৌরাঙ্গ। তিনি বলেন, শুধু নেপালি শব্দটি ব্যবহার করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপর যে শব্দ ব্যবহার হয়েছে তা মেনে নেয়া যায় না। যেহেতু আনুশকা এর প্রযোজক তাই তাকে নোটিশটি পাঠিয়েছি।

তবে এ বিষয়ে আনুশকা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি আমাজন প্রাইম প্রচার হয় ‘পাতাল লোক’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- জয়দ্বীপ আহালাওয়াত, নীরাজ কবি, অভিষেক ব্যানার্জি, স্বস্তিকা মুখার্জি, গুল পানাগ প্রমুখ। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এটি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved