1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নওয়াজউদ্দিন একজন বিষাক্ত মানুষ, বিস্ফোরণ ‘প্রেমিকা’ নিহারিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৮৬ Time View

মিস লাভলির শুটিয়ের সময় নওয়াজউদ্দিন সিদ্দিকি যে ধরনের ব্যবহার করেছিলেন তার সঙ্গে, তা ভুলতে পারবেন না কখনো। উল্টা নওয়াজ তার নিজের বইতে তাঁ ছবি এঁকেছেন অন্যরকমভাবে। ফের নওয়াজউদ্দিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া এবং নওয়াজউদ্দিনের প্রাক্তন প্রেমিকা নিহারিকা সিং।

তিনি বলেন, মিস লাভলির শুটিংয়ের সময় আচমকা নওয়াজ তাকে মেসেজ করেন। নওয়জের ফোন পেয়ে তিনি উল্টা তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।  আমন্ত্রণ পেয়ে নওয়াজ যখন বাড়িতে আসেন, তখন অদ্ভুদ ব্যবহার করেন। দরজা খুলতেই নওয়াজ ওইদিন তাকে জাপটে ধরেন। কোনোভাবেই নওয়াজের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন নিহারিকা সিং।

শুধু তাই নয়- নিজের বইতে নওয়াজ যেভাবে তার ছবি এঁকেছেন, তা একেবারে সত্যি না। তিনি কখনোই নওয়াজের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাননি। ফলে নওয়াজের আঁকা ছবিতে তিনি যেভাবে মানুষের সামনে ধরা দিয়েছেন, তা অহেতুক বলেও দাবি করেন নিহারিকা। পাশাপাশি হঠাৎ করে সাফল্য পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন নওয়াজউদ্দিন। তার জেরেই তিনি মহিলাদের সঙ্গে ওই ধরনের ব্যবহার করেন বলেও দাবি করেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

পাশাপাশি, মিস লাভলির শুটিংয়ের সময় নওয়াজ তাকে জানান, পরেশ রাওয়াল এবং মনোজ বাজপেয়ী যেমন অভিনেত্রীকে স্ত্রী হিসেবে পেয়েছেন, তারও ইচ্ছা ছিল কোনো অভিনেত্রীকেই বিয়ে করবেন কিংবা কোনো মিস ইন্ডিয়া তার বান্ধবী হবেন। নিহারিকাকে পেয়ে, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে বলেও সেদিন দাবি করেন নওয়াজউদ্দিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved