1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

‘ইত্যাদি’র ৩০ বছরের রীতিতে এবার ছেদ পড়ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৭৯ Time View

ঈদের ‘ইত্যাদি’ মানেই গ্যালারিজুড়ে উপচেপড়া মুখরিত দর্শকের উপস্থিতি। তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চে এসে দাঁড়ান অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত। ঈদ আয়োজনকে ঘিরে তার কণ্ঠে চিরাচরিত সম্ভাষণ—‘ঈদ মোবারক’, যা শুনে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।

‘ইত্যাদি’র ৩০ বছরের এই রীতিতে এবার ছেদ পড়ছে। কারণ, চলছে করোনাকাল। অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ‘ইত্যাদি’র প্রচলিত রীতিও। তাই, সব রকমের প্রস্তুতি নিয়েও দর্শকদের সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মেনে এবার আর স্টেডিয়ামে ডেকে ‘ইত্যাদি’র শুটিং করা হয়নি।
হানিফ সংকেত জানান, তবে প্রতি ঈদে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন, তা থেকে নিরাশ হবেন না। কারণ, এবারের এই ব্যতিক্রমী অনুষ্ঠান সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে বসে। যেটি দেখতে বসলে প্রতিটি দর্শক স্মৃতিকাতর হবেন। ফিরে যাবেন পেছনের দিনগুলোতে।
জানা গেছে, ঈদ ‘ইত্যাদি’র পুরনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করেছেন হানিফ সংকেত। যা অন্য যেকোনও নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। এবারের পর্বের শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক। আর সেই চমক দেখতে হলে ঈদের পরদিন বিটিভিতে ‘ইত্যাদি’ প্রচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবাইকে। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
এবারের সংকলিত ‘ইত্যাদি’-তে স্থান পাওয়া পর্বের কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো। যেগুলো দেখলে স্মৃতিকাতর হবেন পুরনো দর্শক ও শিল্পীরা

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved