1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সান্তোস লাগুনার ৮ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৩৩ Time View

মেক্সিকোতে কবে ফুটবল ফিরবে, এই আলোচনা অনেকদিন থেকেই। আগামীকালই (শুক্রবার) দেশটির শীর্ষ লিগ লিগা এমএক্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার কথা। কিন্তু তার আগেই মেক্সিকান ফুটবলে বড় ধাক্কা লাগলো সাবেক চ্যাম্পিয়ন সান্তোস লাগুনার ৮ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়।

গত ১৫ মার্চ থেকে বন্ধ আছে লিগা এমএক্স। লিগ আদৌ শুরু করা যাবে কিনা, যদি শুরু হয়, তাহলে সেটি কবে- এ ব্যাপারে মেক্সিকান লিগ কমিটির আলোচনায় বসার কথা। কিন্তু তার আগেই দুঃসংবাদ হয়ে এসেছে সান্তোস লাগুনার ৮ খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর। বুধবার খেলোয়াড়দের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার খবর দিয়েছে সান্তোস লাগুনা।

করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মেক্সিকোতে। বুধবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় ৫৫ হাজার, আর মারা গেছে ৫ হাজার ৬৬৬ জন।

এর মধ্যেই দলের ৮ খেলোয়াড়ের শরীরে ভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে সান্তোস লাগুনা। আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে অবশ্য কোনও উপসর্গ নেই। যদিও তারা কোনও খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। এক বিবৃতিতে মেক্সিকান ক্লাবটি জানিয়েছে, ‘লিগা এমএক্সের নির্দেশনা অনুযায়ী ক্লাব সান্তোস এই সপ্তাহে খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করেছে। পরীক্ষায় ৮ খেলোয়াড়ের কোভিড-১৯ পজিটিভ এসেছে। যদিও তাদের কারও মধ্যেই কোনও লক্ষণ ছিল না।’

মেক্সিকান লিগ কর্তৃপক্ষ মাঠে ফুটবল ফেরাতে ইচ্ছুক এবং সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। যদিও অনেক ক্লাব নাকি লিগ বাতিলের পক্ষে। সান্তোস লাগুনায় করোনা থাবা বসানোর পর পুরো প্রক্রিয়া নিয়েই ভাবতে হচ্ছে মেক্সিকান ফুটবল ফেডারেশনকে। খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved