1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ৩৯ মৃতদেহ উদ্ধার ঘটনা, প্রথম দফায় ভিয়েতনামে পৌঁছল ১৩ লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ১০০ Time View

ব্রিটেনে গত মাসে একটি ট্রাক-লরি থেকে মৃতাবস্থায় উদ্ধার করা ৩৯ জনের লাশের মধ্যে প্রথম দফায় ১৩ লাশ বুধবার ভিয়েতনামে পৌঁছেছে। দেশটির বিমানবন্দর নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

ভিয়েতনাম এয়ারলাইন্সের ভাড়া করা একটি ফ্লাইটে করে মৃতদেহ লন্ডন থেকে হ্যানয়ে আনা হয়। এ বিমানবন্দর থেকে লাশগুলো নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মীরা অপেক্ষায় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেন, ‘১৬টি লাশ নিয়ে বিমানটি অবতরণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে লাশগুলো হস্তান্তরের জন্য আমরা অপেক্ষা করছি।’

বুধবার ১৬টি লাশ ভিয়েতনামে পৌঁছাবে এমন একটি সরকারি চিঠি হাতে পাওয়ার কথা এএফপি নিশ্চিত করেছে। এ ১৬ লাশ ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় তিনটি প্রদেশের।

অবশিষ্ট অন্যান্য লাশ পরবর্তীতে সময়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি লাশগুলো কত তারিখে পৌঁছাবে তা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। -খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved