1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ভেঙ্গে যাচ্ছে মেগান ও ব্রায়ানের ১০ বছরের সংসার!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৭৬ Time View

মার্কিন অভিনেত্রী মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিন দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েক মাস ধরেই নাকি তারা আলাদা থাকছেন। তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছন ব্রায়ান।

মেগান-গ্রিন দম্পতি বিয়ে করেন ২০১০ সালে। তার আগে প্রায় ৬ বছর প্রেম করেন এই জুটি। তাদের ঘরে রয়েছে তিন সন্তান- নোয়া শ্যানন গ্রিন, বোধি র‍্যানসন গ্রিন ও জার্নি রিভার গ্রিন।

বিচ্ছেদের প্রসঙ্গে ব্রায়ান গ্রিন বলেন, মেগান বলেছিল, আমার মনে হয়েছে যখন একাকী কাজ করছিলাম তখন নিজেকে উপলব্ধি করেছি এবং সেভাবেই বেশি ভালোলাগা কাজ করেছে। আমি মনে করছি, আমার সেভাবেই থাকা উচিত। এটি শোনার পর খুবই মর্মাহত হয়েছিলাম, কিন্তু তার ওপর আমি বিরক্ত হতে পারি না, এমনকি আগেও হইনি। কারণ কখনো সেভাবে ভাবার অবকাশ রাখেনি।

এদিকে সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে মেগান ফক্সকে সময় কাটাতে দেখা গেছে। তবে ব্রায়ানের দাবি, বর্তমানে কেলি ও ফক্স শুধুই বন্ধু।

এর আগে ২০১৫ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন মেগান। তবে কিছুদিন পরই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে তারা হয়তো এবার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে অথবা নাও পারে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved