১ চা চামচ ময়দা ও ১ চা চামচ গুঁড়া দুধের সঙ্গে প্রয়োজন মতো কমলার রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। পানি দিয়ে ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিন। এটি ত্বকের মরা চামড়া দূর করে ত্বক করবে কোমল ও উজ্জ্বল।
২ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ গুঁড়া দুধ ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। পেস্টটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে দাগ দূর হবে।
মুলতানি মাটি ও গুঁড়া দুধের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ভেতর থেকে দূর করবে ময়লা। খবর বাংলা ট্রিবিউন