1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

করোনা নিয়েই শিশুর জন্ম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৮৩ Time View

রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনা নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। বার্তা সংস্থা তাস দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন। এর আগে পেরুতে মধ্য এপ্রিলে এ ধরণের অপর একটি ঘটনা ঘটেছিল।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।

আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্ত:সত্তা নারী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত শিশুর জন্ম দেন। ওই মুখপাত্র আরো জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রাশিয়ায় বর্তমানে ২ লাখ ৮০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান।রাশিয়ায় করোনায় মারা গেছে ২ হাজার ৬৩১ জন। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved