1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শুরুর একদিন পরেই বন্ধ টিভি নাটকের শুটিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৭৩ Time View

গেলো ১৫ মে রাতে টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠনের সিদ্ধান্তে শর্ত সাপেক্ষে রোববার থেকে টেলিভিশন নাটকের শুটিং শুরু হয়।  কিন্তু শুরুর একদিন পরেই শুটিং বন্ধ হয়ে যায়।

শুটিং শুরুর একদিন পরই শুটিং করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্তঃসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এক নোটিশে সংগঠনটি জানিয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করছে। আর এ কারণেই আন্তঃ সংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের সুচিন্তিত মতামতের জোরালো দাবীর প্রেক্ষিতে সাময়িক শিথিল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

শুটিং বন্ধ করার অন্য কারণ হিসাবে সংগঠনটি জানিয়েছে, দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতিতে শুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহবান জানান। তাদের এই আহবান এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই শুটিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved