1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বৃষ্টি ভেজা দিনে ইফতারে রাখুন পুষ্টিগুণে ভরপুর চিকেন থাই স্যুপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৭২ Time View

সারাদিন রোজা রেখে ইফতারে এমন খাবার খাওয়া উচিত যা দেহে পুষ্টির যোগান দেবে। তাছাড়া করোনা সংক্রমণ থেকে বাঁচতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খাওয়া জরুরি। তাই আজকের এই বৃষ্টি ভেজা দিনে ইফতারের আয়োজনে রাখুন চিকেন থাই স্যুপ।

স্যুপ খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাছাড়া চিকেন থাই স্যুপ স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি দেহে শক্তিও যোগায়। চিকেন থাই স্যুপ তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: স্যুপ ১ প্যাকেট, ১টি মুরগির বুকের মাংস, ডিমের কুসুম ৩টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচের ফালি ৫ বা ৬টি (দানা ফেলে দেয়া), পানি ৫ বা ৬ কাপ।

প্রণালী: প্রথমে মুরগীর মাংসের বুকের অংশ কিউব করে কেটে নিন। এই মাংসে আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার একটি সস প্যানে লেবুর রস, চিলি ও কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ পানিতে দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে এতে কাঁচা মরিচ, চিনি ও লেবুর রস মিশিয়ে নিন। এবার ঠাণ্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে দিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেলো চিকেন থাই স্যুপ। এবার অন্থন বা ফ্রেঞ্জ ফ্রাই দিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved