1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ম্যাজিক: দুই মিনিটেই কমবে গলাব্যথা! - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ম্যাজিক: দুই মিনিটেই কমবে গলাব্যথা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১২৭ Time View

চারপাশেই এখন করোনার আতঙ্ক। একটু ঠাণ্ডা কিংবা গলাব্যথা হলেই সবাই ভয় পেয়ে যাচ্ছেন। তবে এই সময়টি ভয় পাবার নয়। ঠাণ্ডা-জ্বর কিংবা গলাব্যথা করোনার কারণেই হচ্ছে এমনটা ভাবা ভুল। এই সময় ঋতু পরিবর্তনের কারণেও ঠাণ্ডা, জ্বর কিংবা গলাব্যথা হতে পারে।

তাছাড়া এই সময় অ্যালার্জি, ধুলাবালি নানা কারণে এ সমস্যাগুলো হয়। গলাব্যথা ও গলা খুসখুসে ভাবের সঙ্গে থাকে নাক বন্ধ, মাথাব্যথার সমস্যাগুলোও। এক্ষেত্রে শুধু ওষুধ নয়, শারীরিক অসুস্থতায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ঘরোয়া টোটকা। তিনটি মাত্র উপাদান দিয়ে তৈরি করতে পারেন একটি জাদুকরী পানীয়। এটি পানে মাত্র দুই মিনিটের মধ্যে কমবে গলাব্যথা। চলুন জেনে নেয়া যাক পানীয়টি তৈরি ও সেবন পদ্ধতি-

যা যা প্রয়োজন

আধা চা চামচ গোলমরিচ, ১ চামচ আদা কুচি, ১ চা চামচ মধু।

পদ্ধতি

পাত্রে এক কাপ পানি নিন। ভালো করে ফোটান। পানিতে আদা ও গোলমরিচ যোগ করুন। এ সময় চুলার তাপ কমিয়ে রাখুন। এবার এই মিশ্রণে যোগ করুন মধু। দুই মিনিট ঢেকে রাখুন। এরপর কাপে ঢেলে হালকা গরম থাকা অবস্থায় পান করুন।

এই পানীয় পানের উপকারিতা 

ঠাণ্ডা, কাশি ও গলাব্যথা সারাতে দারুণ কাজ করে আদা। এর সক্রিয় উপাদান জিঞ্জেরোল শক্তি বাড়ায়, তাৎক্ষণিক আরাম দেয়। গোলমরিচে রয়েছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা কাশি ও ঠাণ্ডা সমস্যায় কাজ করে। আর মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তাই গলা ব্যথা সমস্যায় কষ্ট ভোগ না করে এই পানীয় পান করুন। মিনিট দুয়েকের মধ্যেই প্রশমিত হবে ব্যথা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved