করোনার কারণে বর্তমানে গৃহবন্দি সবাই। আর সেই তালিকা থেকে বাদ যায়নি সেলিব্রেটিরাও। এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে ঘটলো ভয়ঙ্কর ঘটনা। বাড়ির পরিচারিকাকে কাজের সময় নাকি চুম্বন করতে গিয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। আর একথা জানতে পেরেই শিল্পা কী কাণ্ড ঘটিয়েছেন জানেন?
পরিচারিকাকে চুমু খাওয়ার খবর জানতে পেরে স্বামী রাজ কুন্দ্রাকে বেধড়ক মারধর করেন শিল্পা শেঠি। আর সেই ভিডিওটিই প্রকাশ্যে এসে গিয়েছে ইন্টারনেটের মাধ্যমে। কী অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কী কাণ্ড? লকডাউনে শিল্পার পরিবারেও শেষপর্যন্ত গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটলো?
আসলে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা এই ভিডিওটি বানিয়েছেন নেহাতই মজা করে। বর্তমান সময়ে প্রায়ই শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং তার ছেলে ভিয়ানকেও বাবা-মায়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে দেখা গিয়েছে। আর এই ভিডিওটিই তেমন একটি।
শিল্পা ও রাজ কুন্দ্রার বানানো এই টিকটক ভিডিওটি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
মজার ছলে শিল্পা শেঠি এবং স্বামী রাজ কুন্দ্রার করা টিকটক ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।