1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নিলামের টাকায় ২০ পরিবারের দায়িত্ব নিলো ‘চিরকুট’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭৩ Time View

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের প্রিয় জিনিস নিলামে তুলেছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’। বুধবার (১৩ মে) রাতে ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে নিলামের মাধ্যমে নিজেদের জিনিস বিক্রি করেন তারা।

নিলামে ব্যান্ডদলটির সদস্য সুমীর নথ, ইমনের গিটার ও পাভেলের ড্রামস কিট ১০ লাখ টাকায় কিনে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স) নামের একটি প্রতিষ্ঠান। যার মালিক অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদি সজীব।

চিরকুটের প্রধান গায়িকা শারমীন সুলতানা সুমী জানিয়েছেন- টুকটাক গান বাজনাও যে এভাবে একদিন কাজে আসবে কে জানতো। আজ চিরকুটের গৌরব ও আনন্দের দিন। ব্যান্ড মিউজিক যারা করেন, ভালোবাসেন; তাদের জন্যও সুখবরের দিন হতে পারে। মানুষের এই বিপর্যয়গ্রস্ত সময়ে চিরকুট থেকে আমাদের প্রিয় কিছু জিনিস ১০ লাখ টাকায় নিলামে বিক্রি করেছি।  আমরা ঠিক করেছি এই টাকাটা ২০টি পরিবারকে দিবো।

এর আগে ‘অকশন ফর অ্যাকশন’ থেকে সাকিব আল হাসানের প্রিয় ব্যাট, কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা, হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমাসহ বেশ কিছু তারকার প্রিয় জিনিস নিলামে তোলা হয়েছে।

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। তারপর সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন। ‘অকশন ফর অ্যাকশন’র দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved