অভিনয়ের মাধ্যমে বারবার মানুষকে মুগ্ধ করেছেন তাপসি পান্নু। তবে পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব আকর্ষণীয়। যেকোনো বিষয় যেভাবে সরাসরি মন্তব্য রাখেন অভিনেত্রী তার ভক্তরা তা বেশ পছন্দ করেন। সম্পর্কের কথাও যেকোনো সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ৈছেন। সেই বিশেষ ব্যক্তির নাম প্রকাশ না করলেও তিনি জানিয়েছেন যে সম্পর্কের রয়েছেন।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তাপসি জানান, পেশায় একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তার। বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল যে একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তাপসি। এবার সে কথা নিজেই স্বীকার করলেন নিলেন ‘থাপ্পড়’ ছবির নায়িকা। যদিও সেই বিশেষ ব্যক্তির নাম বলেননি তিনি।
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বিশেষ পরিস্থিতি শুরু হওয়ার আগেই মুক্তি পেয়েছিলো তাপসি পান্নু অভিনীত ছবি ‘থাপ্পড়’। কিন্তু এই পরিস্থিতির কারণে ছবি আর দেখার সুযোগ পায়নি দর্শকরা। অবশেষে সপ্তাহ খানেক আগে ‘অ্যামাজন প্রাইম’ প্লাটফর্মে সেই ছবিটি মুক্তি পায়। তাপসির অভিনয়ের পাশাপাশি ছবির বিষয় দর্শকমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।