1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

করোনার সময় ‘দূরে থাকা কাছের মানুষ’কে ফিরে পেলেন বিক্রম ও মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৯২ Time View

করোনার বিশেষ পরিস্থিতিতে বাড়িতে বন্দি সবাই।  এই সময়টায় অনেকেরই বেশকিছুটা সময় কাটছে সোশ্যাল মিডিয়াতে। এভাবেই একদিন সোশ্যাল মিডিয়াতে পুরনো কোনো কাছের মানুষকে যদি হঠাৎ খুঁজে পান, কেমন লাগবে? ঠিক যেমনটা হল গবেষক দীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। একদিন সকালে উঠে ফেসবুকে শান্তিনিকেতনের পুরনো বান্ধবী বন্যা রহমানের গান শুনে মনটা ভরে গেল দীপ্তর।

এক সময়ের কাজের বন্ধু দীপ্ত ও বন্যা বর্তমানে দু’জন দুই দেশে। প্রায় ১৪ বছর পর কথা হল দু ‘জনের। করোনার এই পরিস্থিতিতে দুই বন্ধুর হঠাৎ একজন অপরজনকে খুঁজে পাওয়ার গল্প নিয়েই তৈরি হয়েছে শর্টফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ’। যেখানে দীপ্তর ভূমিকায় দেখা গিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। অন্যদিকে বন্যা রহমানের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

কলকাতার প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়া ও ঢাকার প্রেক্ষাগৃহ ভিশুয়াল ফ্যাক্টরি প্রোডাকশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ইন্দো-বাংলাদেশ শর্টফিল্ম।  আর এটি পরিচালনা করেছেন শাহরিয়ার পালক। সহযোগী পরিচালর মুস্তাফি শিমুল। গল্প লিখেছেন অভ্র চক্রবর্তী।

এই শর্টফিল্ম থেকে উঠে আসা অর্থ ঢাকা ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য অনুদান হিসাবে দেয়া হবে বলে জানা গেছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

‘দূরে থাকা কাছের মানুষ’ শর্ট ফিল্মটি:

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved