২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরন সাড়া জাগানো সিনেমা ‘অ্যাভাটার’। এই সিনেমার চারটি সিক্যুয়েল নিমার্ণের কাজ চলছে। আর এইগুলোতে ব্যয় হবে ১ বিলিয়ন মার্কিন ডলার যা বাংদেশি মুদ্রায় প্রায় ৮৫২৮ কোটি টাকা।
নিউজিল্যান্ডে ২০১৭ সালে অ্যাভাটার সিনেমার সিক্যুয়েলের শুটিং করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঝে শুটিং বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশটিতে শুটিংয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আবারো কাজ শুরুর পরিকল্পনা করেন নির্মাতারা।
চলতি বছরের শুরুর দিকে ‘অ্যাভাটার টু’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৭ ডিসেম্বর এটি মুক্তির কথা। এ ছাড়া ‘অ্যাভাটার থ্রি’ ‘ফোর’ ও ‘ফাইভ’ মুক্তি পাবে যথাক্রমে ২০২৩ সালের ডিসেম্বরে, ২০২৫ সালের ডিসেম্বরে এবং ২০২৭ সালে। কোন অপ্রত্যাশিত কিছু না হলে এই তারিখেই ছবিগুলো মুক্তি দেয়া হবে বলে ঘোষণা করেন পরিচালক জেমস ক্যামের।
টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে তৈরি হচ্ছে অ্যাভাটার সিক্যুয়েল। এখন পর্যন্ত এই স্টুডিওর ব্যানারে নির্মিত সবচেয়ে খরুচে সিনেমা সিরিজ হতে যাচ্ছে এটি। এতে অভিনয় করছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টেফেন লাং, কেট উইন্সলেট, ভিন ডিজেল প্রমুখ। জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জশ ফ্রাইডম্যান, রিক জাফা, অ্যামান্ডা সিলভার এবং শেন সেলার্নো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।