1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বলিউডে আবারো মৃত্যু, মারা গেলেন ‘পিকে’ খ্যাত অভিনেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৮৫ Time View

কয়েকদিন আগেই মারা গেলেন ইরফান খান। তার মারা যাওয়ার ঠিক একদিন পরেই মারা যান ঋষি কাপুর। বলিউড এখনো তাদের শোক কাটিয়ে উঠতে পারেনি। এবার সেই শোকের মাঝেই মারা গেলেন ‘পিকে’ খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার। মাত্র ৪২ বছর বয়সেই মারা গেলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সাই গুন্ডেওয়ার। গত একবছর ধরেই সাই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে থাকেন। অস্ত্রপচারও হয়েছিল তার। তবে শেষরক্ষা হল না।

অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ। তিনি লিখেছেন, অভিনেতা সাই প্রসাদ গুন্ডেওয়ার, যিনি জনপ্রিয় ছবি পিকে-তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন।  ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। তার মতো প্রতিভাবান অভিনেতার মৃত্য ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে বড় ক্ষতি। পরিবারের প্রতি সমবেদনা রইল।

‘পিকে’ ছাড়াও ‘বাজার’, ‘রক অন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার।  এমটিভি-র জনপ্রিয় শো ‘স্প্লিটস ভিলা’ এর ২০১০ সালের প্রতিযোগী ছিলেন সাই। শেষবার তাকে দেখা গিয়েছিল আমেরিকান রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণেও।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved