1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে এই খাবারগুলো - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে এই খাবারগুলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৪৭ Time View
নারীর হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ছবি সংগৃহীত।

এই আবহাওয়ায় অনেকেরই ঠাণ্ডা কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। হাঁচি, কাশি, বুকে চাপা ভাব, শ্বাস  নিতে কষ্ট হওয়া হাঁপানির অন্যতম লক্ষণ।

যাদের আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে খাবারের ব্যাপারেও হতে হবে সচেতন। যেসব খাবারে হাঁপানি বেড়ে যায় তা এড়িয়ে চলতে হবে।

হাঁপানি একটি ক্রনিক সমস্যা যা শ্বাসপ্রশ্বাসে অসুবিধা তৈরি করে। এটি এমন একটি সমস্যা যা প্রাণঘাতী হতে পারে। এক একজনের ক্ষেত্রে হাঁপানির সমস্যা এক একরকমের হতে পারে। চিকিৎসকদের মতে, হাঁপানির সমস্যা পুরোপুরি সারানো যায় না। তবে এর লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। জেনে নিন হাঁপানির ক্ষেত্রে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন-

ডিম
ডিমে অ্যালার্জি হাঁপানি রোগীদের জন্য খুব সাধারণ ব্যাপার। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে। এই প্রোটিনই অ্যালার্জির উদ্রেগ করে হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে।

দুধ
দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম। যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে। তবে এতে থাকা প্রোটিন হাঁপানির সমস্যাকে বহুগুণ বাড়িয়ে তোলে।

বাদাম 
বাদাম খেলেও হাঁপানির সমস্যা অনেকটাই বেড়ে যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

গম
গমে থাকা গ্লুটেন নামক প্রোটিন হাঁপানিকে বাড়িয়ে তোলে। এর ফলে ঠিকভাবে শ্বাস নিতেও সমস্যা হয়। তাই হাঁপানির সমস্যা থাকলে গমের খাবার না খাওয়াই ভালো। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved