1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

মুক্তি পেছালো ‘মিশন এক্সট্রিম’ সিনেমার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৭৪ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশে দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে। এমন পরিস্থিতি বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মুক্তি পেছালো।

বিষয়টি সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক এবং কাহিনীকার সানী সানোয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন। করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে না বলে জানান তিনি।

সানী সানোয়ার বলেন, একটা সামাজিক কাজের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের সামনে প্রদর্শিত করা। সেটা ঈদ হলে ভালো হতো। এখন ঈদে যেহেতু হচ্ছে না, তাই পরে কোনো একটি সুবিধাজনক সময়ে প্রথম পর্ব রিলিজ দিব। তার কিছুদিন পর আবার দ্বিতীয় পর্ব।

তিনি বলেন, বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে বিশ্ব করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির অনুকূলে আসলে মুক্তি দেয়ার কথা চিন্তা করবো। তবে খুব জলদি যে সে সময়টা আসছে না তাও বুঝা যাচ্ছে।
.
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদিপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved