1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

গ্রামের নাম পাল্টে রাখা হলো ‘ইরফান খান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৬৬ Time View

কাউকে কিছু না বলেই গত ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড এবং হলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুতে বিশ্বের রূপালি পর্দার তারকারা শোক প্রকাশ করেন।

ইরফানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রয়াত অভিনেতার নামে নামকরণ করা হলো মহারাষ্ট্রের একটি গ্রামের।

ভরতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ভারতের মহারাষ্ট্রের ইগতপুরি নামে একটি গ্রামের নতুন নামকরণ করা হয়েছে ইরফান খানের নামে। ওই গ্রামে নিজের বাগান বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছিলেন ইরফান। এরপরই সেখানকার দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন তিনি।

শুধু তাই নয়, গ্রামে স্কুল খুলতে উদ্যোগী হন ইরফান। সেই স্কুলের খরচও বেশ কিছু অংশে বহন করেন তিনি। সেখানকার দুঃস্থ শিশুদের মধ্যে থেকে বেশ কয়েকজনের পড়াশোনার দায়িত্ব নেয়ার পাশাপাশি তাদের বইপত্রও কিনে দেন ইরফান।

এসবের পাশাপাশি গ্রামের মানুষের জন্য কিনে দেন অ্যাম্বুলেন্স। কোনো জরুরি অবস্থায় সেখানকার মানুষ যাতে শিগগিরই হাসপাতালসহ চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন সেই কারণে অ্যাম্বুলেন্স কিনেন তিনি। ফলে তার মৃত্যুর পর ইগতপুরির নাম পরিবর্তন করে ইরফান খান রাখা হয়। স্থানীয় জেলা পরিষদের তরফে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved