প্রতিদিনের নোংরা থালা-বাসন পরিষ্কার করতে স্পঞ্জ ব্যবহার করে থাকেন। শুধু থালা-বাসনই নয় চুলা বা মাইক্রোওয়েব পরিষ্কার করতেও ব্যবহার করা হয় এটি।
নোংরা জিনিস পরিষ্কার করতে গিয়ে আপনার স্পঞ্জও দূষিত ও জীবাণুযুক্ত হতে পারে। সঠিকভাবে এটি পরিষ্কার না রাখলে এর থেকে বাসনপত্র পরিষ্কারের বদলে উল্টো জীবাণুযুক্ত হতে পারে।
তাই নিয়মিত এটি পরিষ্কার রাখা প্রয়োজন। কারণ এর থেকেও ছড়াতে পারে ব্যাকটেরিয়া। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জেনে নিন স্পঞ্জ পরিষ্কারের নিয়ম-
এজন্য তিন লিটার পানিতে ৩/৪ কাপ ব্লিচ মিশিয়ে স্পঞ্জগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সাধারণ সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে ৯৯ দশমিক ৯ শতাংশ ব্যাকটেরিয়া মারা যায়।
এছাড়াও একদিন পরপর ভিনেগারে ডুবিয়ে মাইক্রোওইয়েভে বা চুলায় ফুটিয়ে নিন। এভাবেও স্পঞ্জ পরিষ্কার করতে পারেন। আর একটি স্পঞ্জ এক মাসের বেশি ব্যবহার করা যাবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।