বাংলা গানের যুবরাজ আসিফ আকবের জনপ্রিয় অ্যালবাম ‘পাষাণী তুমি পাষাণী’ প্রকাশ হয় ২০০৩ সালে। এই অ্যালবামের ‘উড়ো মেঘ’ গানটিও শ্রোতা মহলে বেশ সাড়া ফেলে। দীর্ঘ ১৭ বছর পর এই গানটি কাভার করলেন গায়ক-সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ।
গানটির প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, আসিফ ভাইয়ের অন্য গানগুলোর চেয়ে এটি আলাদা। প্রকাশের পর থেকেই আমি গানটির ভক্ত। গাওয়ার ইচ্ছে প্রকাশ করলে আসিফ ভাই নিজেই আমাকে গানটি তোলার বিষয়ে গাইড করেন। গাওয়ার পর শুনে খুব পছন্দ করেছেন। গানটি আমি তাকেই উৎসর্গ করেছি।
রাজিব আহমেদের কথায় গানটির সুর করেন মনোয়ার হোসেন টুটুল। নতুন করে সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের ভিডিও পরিচালনা করেছেন আবিদ হাসান।
জানা গেছে, ‘উড়ো মেঘ’ গানটি জুয়েলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
‘উড়ো মেঘ’ গানটি শুনেত এখানে ক্লিক করুন