1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে নিপুণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৭১ Time View

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই চলচ্চিত্রের অসচ্ছলদের পাশাপাশি অসহায় মানুষদের পাশে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ। রমজান মাস উপলক্ষেও মাসব্যাপী এফডিসির মানুষদের জন্য ইফতার পাঠাচ্ছেন তিনি। সম্প্রতি ঢাকার বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশকে ইফতার করিয়েছেন। সেই ধারাবাহিকতায় রোববার মা দিবসে এক বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে দাঁড়ালেন নিপুণ।

এক ভিডিও বার্তায় চাঁদের মতো বউ খ্যাত নায়িকা নিপুণ বলেন, বিশ্বের সকল মাকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকের মা দিবসটা আমি উৎসর্গ করেছি এমন কিছু মাকে, যাদের দেখলে অনেকেই চমকে যাবেন। আমি দেখা করতে এসেছি রাজধানীর ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে।

ওই ভিডিওতে নিপুণ বলেন, এখানে অনেক মা আছেন। উনারা কীভাবে এখানে দিন যাপন করছেন, এখানে না আসলে বুঝবেন না। আজ আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

সবার প্রতি অনুরোধ জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, মা দিবসে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে। আপনারা একবার আপন নিবাস টাইপের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে বের করুন। সেখানে যান একটু খাবার দেন। আজকেও আমি এখানে আসার পরে দেখলাম বার্ধক্যজনিত কারণে দুজন মারা গেছেন। খুব কষ্টে কাটে বৃদ্ধাশ্রমের মায়েদের দিন। আসুন তাদের পাশে দাঁড়াই।

ক্যারিয়ারে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন নিপুণ। অভিনয়ের স্বীকৃতিসরূপ এখন পর্যন্ত দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে অভিনয়ের বাইরে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved