1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

এই সময় পরিবারকে সুস্থ রাখতে ইফতারে অবশ্যই যা রাখা জরুরি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ২০০ Time View

চলছে মাহে রমজান। সব মুসলিমরাই এই মাস জুড়ে রোজা রাখেন। তাই সারাদিন পর ইফতারে তাদের এমন খাবার খাওয়া জরুরি যা শরীরে শক্তি যোগাবে। তাছাড়া এই গরমে শরীরে আরামও দেবে।

এখন সারাবিশ্ব জুড়ে করোনার আতঙ্কও চলছে। তাই সারাদিন রোজা রেখে ইফতারে এমন কিছু খাবার রাখুন, যা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এই খাবারগুলো পেট ঠাণ্ডা রাখবে। এমনকি শরীরও ভেতর থেকে ঠাণ্ডা থাকবে। তাই ইফতারে পরিবারের সবার সুস্থতার কথা মাথায় রেখে এই খাবারগুলো রাখুন। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

লেবু

ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরে এনার্জি ফিরিয়ে আনতে লেবুর জুড়ি নেই। তাছাড়া শরীরকে ঠাণ্ডা রাখতেও লেবু বেশ কার্যকরী। তাই ইফতারে লেবুর শরবত রাখুন। তাছাড়া সকালে উঠে গরম পানির সঙ্গে লেবু খেলে শরীর টক্সিন মুক্ত হবে পাশাপাশি সারাদিন তরতাজা থাকা যাবে।

ডালিম

এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে ডালিম। ফ্রিজের ঠাণ্ডা পানি না খেয়ে ডালিমের রস খেয়ে নিন অনেক ভালো লাগবে।

লাউ

আমাদের শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখে এই সবজিটি। চিকিৎসকরাও এই সবজি খেতে বলেন শরীর ঠাণ্ডা রাখার জন্য।

টক দই

রোজা আর গরম হজমে সমস্যা হতেই পারে। এই সমস্যা থেকে মুক্তি দেবে টক দই। এটি খাবার যেমন হজম শক্তি বাড়ায়, তেমনি শরীরের ভেতরের তাপকে কমাতে সহায়তা করে।

ডাবের পানি

গরমে ইফতারে ঠাণ্ডা কিছু খেতে ইচ্ছে করে নিশ্চয়ই! সেক্ষেত্রে কোমল পানি একদমই নয়, তার বদলে ডাবের পানি খান। ডাবের পানি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ও পেট ঠাণ্ডা রাখে। ডাবের পানিকে বলা হয় ন্যাচারাল এনার্জি ড্রিংক।

শসা

শসায় পানির পরিমাণ অনেকটাই। তাই ইফতারে শসা খেতে পারেন। শরীর আর পেট ঠাণ্ডা রাখার পাশাপাশি শসা ত্বকের জন্যও খুব উপকারী।

তরমুজ

এই সময়ের ফল তরমুজ। এতে আছে প্রচুর পরিমাণে পানি। যা আমাদের শরীরের পানির পরিমাণ ঠিক রাখে। ঘামের সঙ্গে যে পানি বেরিয়ে যায় তার ফলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। সেই ঘাটতি তরমুজ মিটিয়ে দেয়। পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস তাই খাবারে তরমুজ রাখুন।

পুদিনা পাতা

গরমে পুদিনা পাতা খুব ভালো কাজ দেয়। আমরা অনেকেই অন্য কিছু খাই বা না খাই পুদিনা পাতার সরবত কিন্তু খেয়েই থাকি। এটি শরীরের বিভিন্ন পেটের সমস্যা থেকে দূরে রাখবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved