1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ঘরের যেসব কাজে শরীরের মেদ দ্রুত ঝরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ১১৬ Time View

ওজন কমাতে কঠোর ডায়েটের পাশাপাশি শারীরিক কসরত অবশ্যই প্রয়োজন। তবে করোনাভাইরাস লকডাউনে থেকে জিমে গিয়ে ব্যায়াম করা হচ্ছে না। 

যা আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। এছাড়াও চলাফেরার বিধি-নিষেধের কারণে বাইরে হাঁটতে যেতেও পারছেন না কেউ। এই সময় গৃহস্থালীর কাজকর্মের মাধ্যমেই কিন্তু নিজেকে ফিট রাখতে পারেন।

এটি শুনতে আশ্চর্যজনক হলেও বাড়ির কাজগুলো কার্ডিও ওয়ার্কআউটের মতোই সমান কার্যকর। তাই লকডাউনের সময় নিজেকে শারীরিক ও মানসিকভাবে ফিট রাখতে ঘরের কাজ নিজেই করুন। এতে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। জেনে নিন কি কি করবেন-

কাপড় ধোয়া 

কাপড় ধুতে ওয়াশিং মেশিন ব্যবহার না করে নিজের হাতে প্রতিদিনকার জামা-কাপড় ধুয়ে নিন। এটি হাতের এবং পেটের অনেক ভালো ব্যায়াম হবে। ভারী বালতি ওঠানো আপনার হাতের পেশিগুলোকে শক্তিশালী করে। ব্রাশ করা ও কাপড় কচলানো বা নিঙ্গড়ানো হাত এবং হাতের তালুর জন্য ভালো। এছাড়াও এক ঘণ্টা ধরে কাপড় ধোয়া আপনার প্রায় ১১৬ ক্যালোরি বার্ন করতে সহায়তা করে।

ঘর ঝাড়ু দিন

নিয়মিত ঘর ঝাড়ু দেয়া এক ধরনের ওয়ার্কআউট। যা লকডাউনের সময় প্রচুর পরিমাণে অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে সহায়তা করবে। এটি মেটাবলিক ফিটনেসকে উন্নত করতে এবং পেশি শক্তিশালী করতে সহায়তা করে। ঝাড়ু দেয়ার সময় দুই হাত অবিরাম চলতে থাকে। যা আপনার হাতের পেশীকে খুব শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি মেরুদণ্ডকে ফ্লেক্সিবেল করে তোলে। আধা ঘণ্টা ধরে ঘর ঝাড়ু দিলে তা প্রায় ৮০ থেকে ১০০ ক্যালোরি বার্ন করতে সহায়তা করতে পারে।

নিজেই ঘর মুছুন 

উবু হয়ে বসে এক ঘণ্টা ধরে ঘর মুছলে, তা আপনাকে প্রায় ১৭০ থেকে ২৩৮ ক্যালোরি বার্ন করতে সহায়তা করবে। এটি আপনার উরু, পিঠের পেশি, গোড়ালি-কে আরো শক্তিশালী করে তোলে।

বাসনপত্র ধোয়া  

একটি গবেষণা অনুসারে, বাসনপত্র ধোয়া এক ধরনের থেরাপি। যা স্ট্রেস এবং উদ্বেগ হ্রাস করতে ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বাসনপত্র ধোয়া ময়লা এবং জীবাণু পরিষ্কার করার পাশাপাশি বেশ অনেকটা ক্যালোরি পোড়াতেও সহায়তা করে। থালা বাসন ঘষার সময় হাতের তালুতে এবং আঙ্গুলের উপরে চাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হয়। এছাড়াও যদি আপনি দাঁড়িয়ে থালা বাসন মাজেন তবে আপনার মেরুদণ্ড ফ্লেক্সিবেল হয়ে ওঠে। যখন বসে থালা বাসন মাজা হয় তখন পেটের চর্বি হ্রাস করতে এবং হাত, পায়ের পেশি শক্তিশালী করতে সহায়তা করে।

আটা-ময়দা মাখা

আটা-ময়দা মাখলে তা আমাদের হাত ও কাঁধকে শক্তিশালী করে এবং সমস্ত চাপ দূরে রাখে। আটা মাখতে হাতের তালু এবং কাঁধ বেশি ব্যবহার হয়। যা সেগুলোকে ফ্লেক্সিবেল, শক্তিশালী করে তোলে। ক্যালোরি বার্ন করতেও সহায়তা করে। অন্যদিকে এটি মানসিক চাপের জন্য বেশ ভালো।সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved