মোহাম্মদ ইমন, স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নতুন একটি বাস দেয়া হয়েছে। রোজ রোববার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিআরটিসি ভবনে কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেনের কাছে বাসটি হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকালবেলা সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে বাসটির উদ্বোধন করবেন অধ্যক্ষ আশরাফ হোসেন।
নতুন বাসটি কোন রুটে চলবে এ ব্যাপারে জানতে চাইলে কলেজ থেকে বলা হয়, শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিবেন কোন রুটে বাসটি দেয়া যায়। যাতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সুবিধা হয় ।
তিতুমীর কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম রানা জানান, আমাদের কলেজে ৫৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র চারটি বাস রয়েছে। যার কারণে যাতায়াতে শিক্ষার্থীদের বেশ ভোগান্তির মুখোমুখি হতে হতো। এখন নতুন বাস পেয়ে আমরা সত্যই আনন্দিত। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।