কুড়িগ্রামের উলিপুরে বিধবা জহুরা বেওয়ার ৫০ শতক জমির পাকা ধান কাটা-মাড়াই করে দিলো উপজেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৌর শহরের রামধাস ধনিরাম আমিন মোড় এলাকায় ধান কেটে দেন সংগঠনের কর্মীরা। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সঙ্কট থাকায় তাদের এই উদ্যোগ।
কৃতজ্ঞতা জানিয়ে জহুরা বেওয়া বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এমন উদ্যোগে উপকার পেয়েছি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ওই নারী শ্রমিক সঙ্কটে জমির ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগ কর্মীরা উদ্যোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কাটা-মাড়াই করে দিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, শুধু কৃষক নয়, যে কোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকবো। খবর ইত্তেফাক।