করোনাভাইরাসের কারণে ভারতে তৃতীয় দফার লকডাউন চলছে। লকডাউনের ফলেই সবাই গৃহবন্দি। ঘরবন্দি ব্যস্ত বলিউড স্টারেরাও। এমন পরিস্থিতিতে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম দুর্দান্ত মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডনও।
৪৬ বছর বয়সী রাবিনা ট্যান্ডনকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ভক্ত। বেশ মজার ছলে উত্তর দিয়েছেন রাবিনা। যার কারণে আবারো খবরে শিরোনামে চলে আসলেন তিনি।
ঘটনা হলো রাবিনা ট্যান্ডন তার ইনস্টাগ্রামে পুরানো দিনের ছবি শেয়ার করেছিলেন। ছুটতে ঘুরতে গিয়েছিলেন হিল স্টেশনে। আর ছবির ক্যাপশনে লিখেছিলেন, যখন গরমে অসহ্য লাগে ঠিক তখনই মন বরফে ছুটি কাটানোর স্বপ্ন দেখে।
সেই ছবিতেই এক ভক্ত কমেন্ট করেছেন আগামী জন্মে তাকে বিয়ে করবেন কি না? মজার ছলে উত্তর দিয়েছেন রাবিনাও। রাবিনার উত্তর, আগামী ৭টি জন্মের জন্য তিনি বুক হয়ে গিয়েছেনঅ রবিনার উত্তরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়াঅ তার ছবির সঙ্গে কমেন্টেরও দুর্দান্ত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সর্বস্তরে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।