লকডাউনের কারণে সব ধরনের শুটিং বন্ধ রয়েছে। এরপরও থেমে নেই অনেক তারকা ও নির্মাতারা। নিত্য নতুন কাজ করার চেষ্টা করছেন। তবে বাইরে নয় এসব কাজ তারা করছেন বাসার ভিতরেই। তেমনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন মেহজাবিন চৌধুরী।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘ওয়েটিং’। এতে তার বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় নাট্যাভিনেতা আরফান নিশোকে। তিনিও বাসা থেকেই শুটিংয়ে অংশ নেন। এটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা কাজল আরেফির অমি।
ঘরবন্দী থেকেও শুটিংয়ে অংশ নেয়া ভিন্ন অভিজ্ঞতা হয়েছে জানিয়ে মেহজাবিন বলেন, এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। যেহেতু টেকনিক্যাল বিষয়ে আমার অভিজ্ঞতা খুব বেশি নেই। ফলে অনেক এনজি শট হয়েছে। দুই দিন ধরে বাসায় শুটিং করেছি।
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, পরীক্ষামূলকভাবে এই কাজটি করেছি। সফল হলে একইভাবে আরো কয়েকটি কাজ করার ইচ্ছে রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।