1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ওভেন নয়, চুলাতেই তৈরি করুণ সুস্বাদু পিজ্জা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৬৪ Time View

খুবই লোভনীয় ও মুখরোচক একটি খাবার হচ্ছে পিজ্জা। বাইরে খেতে গেলে কিংবা বন্ধুদের আড্ডায় পিজ্জা বেশ ভালো মানিয়ে যায়। তবে করোনার কারণে এখন আর ঘর থেকে বাইরে বের হওয়া সম্ভব নয়। আর না বন্ধুদের আড্ডায় বসে সুস্বাদু পিজ্জা উপভোগ করা সম্ভব।

তবে দারুণ মজার এই পিজ্জা আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন। তাও ওভেন ছাড়াই। হ্যাঁ, চুলাতেই তৈরি করা সম্ভব এই পিজ্জা। তাও খুব বেশি কষ্ট ছাড়াই সীমিত সময়ে। চাইলে আজকের ইফতারের আয়োজনে রাখতে পারেন নিজের হাতে তৈরি করা এই সুস্বাদু পিজ্জা। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ২ কাপ ময়দা, ২ কাপ গমের ময়দা, লবণ স্বাদ মতো, সিকি চা চামচ গার্লিক পাউডার (ইচ্ছে), ২ চা চামচ ইষ্ট (বেকিং সোডা ব্যবহার করতে পারেন), ১ টেবিল চামচ চিনি, ৪ টেবিল চামচ অলিভ অয়েল বা অন্য তেল, সোয়া ১ কাপ কুসুম গরম দুধ ও পানির মিশ্রণ, সস প্রয়োজন মতো, চীজ ইচ্ছে মতো

প্রণালী: প্রথমে ময়দা ও গমের ময়না একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে লবণ, গার্লিক পাউডার, ইষ্ট বা বেকিং সোডা, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তেল দিয়ে ভালো করে মাখাতে থাকুন। মাখানো হলে এতে দুধের মিশ্রণটি ঢেলে দিন। এবার ভালো করে মেখে নরম ডো তৈরি করুন। যদি আরো পানি লাগে তবে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। এবার ময়দা বা সুজি দিয়ে ভালো করে ডো ময়ান করতে থাকুন যাতে ডোটি মসৃণ হয়। এভাবে অল্প করে ময়দা নিয়ে পাঁচ মিনিট ময়ান করলেই ডো তৈরি হয়ে যাবে। এবার ডোটি গরম স্থানে ২৫ থেকে ৩০ মিনিট ফুলে উঠার জন্য রেখে দিন।

একটি বড় গভীর ফ্রাই প্যান নিয়ে মাঝারি আঁচে চুলায় গরম করতে থাকুন। তারপর পিজ্জা বানানোর জন্য পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে হাতে চেপে বা বেলন দিয়ে গোল করে নিজের পছন্দমতো চিকন গোল ক্রাস্ট তৈরি করে নিন। তৈরি হয়ে গেলে ডোটি গরম করা ফ্রাই প্যানে দিয়ে দিন প্রি বেক করার জন্য। যখন একপাশ সোনালি রঙের হয়ে আসবে তখন আস্তে করে পিজ্জার ডোটি উল্টে দিন।

এবার উপরে টমেটো সস ঢেলে ছড়িয়ে দিন। চাইলে মুরগির ভাজা মাংসের টুকরা, ক্যাপসিকাম কুচি দিতে পারেন। এরপর ভালো করে গ্রেট করা চীজ দিয়ে দিন। এরপর ফ্রাই প্যানের ঢাকনা ঢেকে দিন। তারপর কিছুটা খোলা রেখে শুধু চীজ গলিয়ে নিন।  চীজ গলে গেলেই পিজ্জা তৈরি। ব্যস, এবার পরিবেশন করুন নিজের পছন্দমতো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved