1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

চোখ লাল হয়ে ব্যথা করছে? স্বস্তি মিলবে এই উপায়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৬৯ Time View

লকডাউনে এখন বাড়িতেই আছেন। তবুও আপনাকে অফিসের কাজ করতে সারাদিন ল্যাপটপে চোখ রাখতে হচ্ছে। এরমাঝে আবার সময় পেলে মোবাইলটি দেখতেও ভুল হচ্ছে না। তবে সারাদিন কাজ, ক্লান্তি আর কম ঘুমের কারণে চোখ ক্লান্ত হয়ে পড়ে। 

এতে করে অনেক সময় চোখ লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথাও হতে পারে। এছাড়াও চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়। যা দেখতে একদমই ভালো লাগে না। এজন্য আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের কিছু যত্ন নিন।

চোখকে আরাম দিতে ব্যবহার করতে পারেন মাস্ক। ঘরে থাকা উপাদানেই তরি করে নিন এই মাস্ক। এতে চোখের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি ঘুম হবে ভালো। তাহলে জেনে নিন আপনার চোখের জন্য ঘরোয়া কিছু মাস্ক-

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের কিছু যত্ন নিন

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের কিছু যত্ন নিন

শসা

শসা চোখের ক্লান্তি দূর করে চোখে শিথিলতা দেয়। এছাড়াও এটি খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এজন্য একটি শসা গোল টুকরো করে কেটে নিন। চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। আবার শসা গ্রেট করেও চোখে লাগাতে পারেন। এতে চোখের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি চোখের কালো দাগ দূর করবে।

নারকেল তেল

নারকেল তেল ত্বকের জন্য খুবই ভালো ময়েশ্চারাইজার। হাতের আঙ্গুলে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিন। এবার চোখের চারপাশে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

আলু

আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। কিছুসময় ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে পারেন। এবার এটি আপনার চোখের উপর দিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved