1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দুশ্চিন্তা এড়িয়ে রাতে দ্রুত ঘুমনোর সহজ সমাধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৬৪ Time View

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন? কোনোভাবেই ঘুম আসছে না? নানা দুশ্চিন্তায় মাথা ঝিমঝিম করছে? অথবা শুরুতে ঘুমালেও মাঝ রাতে আচমকা ঘুম ভেঙে যায়? তারপর ঘুম আর আপনার মধ্যে এক প্রকার যুদ্ধই চলে! এক্ষেত্রে জয়ী হয় ঘুম, আর আপনি মানেন হার!

হ্যাঁ, এই সমস্যাগুলো প্রায় অনেক মানুষেরই হয়ে থাকে। অনেক চেষ্টার পরও অনেকেই রাতে ঘুমাতে পারেন না। ফলে শরীরে বাঁধে নানা রোগ। তাইতো পর্যাপ্ত ঘুম সবার জন্যই জরুরি। সারাদিনের সব কাজ ঠিকঠাক মতো করতেও রাতের ঘুম সঠিকভাবে হওয়া দরকার। তাই ঘুমের সমস্যা মেটাতে মাথায় রাখুন সাধারণ কয়েকটা দিক। তাহলেই এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

> ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলুন। তারপর হাতের কাজগুলো করুন। এতে খাবারও হজম হবে আর ঘুমের সমস্যাও মিটবে।

> ঘুমাতে যাওয়ার আগে হালকা ব্যায়াম করতে পারেন। এতে সারাদিনের মানসিক চাপ থেকে হালকা হবেন অনেকটা। ঘুমও আসবে সহজে।

> ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে টিভি আর স্মার্ট ফোন থেকে নিজেকে দূরে রাখুন। এই ধরনের গ্যাজেট মানসিক চাপ তৈরি করে এবং ঘুমের সমস্যা বাড়ায়। তাই যতক্ষণ না ঘুম আসছে যে কোনো ধরনের বই পড়তে পারেন। একটানা অনেকক্ষণ বই পড়লে চোখ ক্লান্ত হয়ে যায়। ফলে ঘুম এসে যায় সহজেই।

> বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও কমে যায়। কারণ একটা বয়সের পর মানুষের মস্তিষ্কের খাটনি কমে যায়। সে ক্লান্তও কম হয়, ফলে ঘুমও কমে যায় খুব স্বাভাবিক ভাবেই। আমাদের মস্তিষ্কে থাকা মেলাটনিনের স্তর কমে আসে এই সময়। এক্ষেত্রে মেলাটনিন সাপ্লিমেন্ট নেয়া যেতে পারে। তবে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ ছাড়া এধরনের ওষুধ খাবেন না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved