লকডাউনের ঘরবন্দী সময়ে নির্মাতা হিসেবে হাজির হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি নির্মাণ করেছে ‘দ্য ফরগটেন ওয়ান’ নামের শর্টফিল্ম।
যেখানে মিথিলা নিজেও অভিনয় করেছেন। কিন্তু এই শর্টফিল্মের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে আয়রা।
শর্টফিল্মটির গল্প লিখেছেন মিথিলার বোন মিম রশিদের স্বামী জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। এটি নির্মাণে মিথিলাকে সহযোগিতায় করেছেন তার আরেক বোন মডেল-অভিনেত্রী মিশৌরি রশিদ।
জানা গেছে, ‘দ্য ফরগটেন ওয়ান’ শর্টফিল্মটি মিথিলার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। যেটি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।