গত এক মাসের বেশি সময় গৃহবন্দী রয়েছেন চিত্রনায়িকা রত্না। সম্প্রতি নিজ বাড়ির ছাদে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি বিশ্রামে মায়ের বাসায় অবস্থান করছেন।
এ প্রসঙ্গে রত্না জানান, ইফতারের পর ওয়ার্ক আউট করার জন্য বাসায় ছাদে যান তিনি। ঐ সময় তিনি দৌড়াতে গেলে অমসৃণ ছাদে পড়ে যান। কোনো উপায়ে নিজের ফেস’কে রক্ষা করতে গিয়ে হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে আঘাত পান।
তিনি আরো জানান, বর্তমানে হাঁটাচলা করতে পারছেন না। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।
২০০২ সালে সেলিম আজমের ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। এরপর কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। সর্বশেষ ২০১৪ সালে ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমায় তাকে দেখা যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।