1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ইফতারে রাখুন সুস্বাদু ও পুষ্টিকর ছোলার ভিন্ন স্বাদের রেসিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৭৪ Time View

ইফতারে ছোলা ছাড়া যেন চলেই না! তাইতো আলুর চপ, বেগুনির সঙ্গে ইফতারের আয়োজনে ছোলা থাকবেই থাকবে। তাছাড়া ছোলা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে প্রতিদিন একই রকম স্বাদে ছোলা খেতে একঘেয়েমি লাগে নিশ্চয়ই!

তাই একঘেয়েমি কাটাতে ছোলার স্বাদে নিয়ে আসুন ভিন্নতা। যা খুবই সুস্বাদু ও পুষ্টিকর। আর তৈরি করতেও সময় লাগে খুবই কম। ছোলার চাট খুবই মুখরোচক একটি রেসিপি। ইফাতের আনন্দ বাড়াতে আজই তৈরি করে নিন। চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: এক কাপ ছোলা, এক কাপ মটর, ১টি টমেটো টুকরো করে কাটা, ১টি আলু সেদ্ধ করা, লবণ স্বাদানুসারে, ১টি পেঁয়াজ টুকরো করে কাটা,  ২ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১টি কাঁচা মরিচ, ১ চা চামচ চাট মশলা, ২টি রসুনের কোয়া, ভাজা মুরগির টুকরো (ইচ্ছানুসারে), ১ চা চামচ পুদিনার চাটনি, আধা কাপ বেদানা, ২ চা চামচ তিল, ১ চা চামচ লেবুর রস, ২ চা চামচ তেঁতুল গোলা।

প্রণালী: একটি পাত্রে সিদ্ধ ছোলা ও মটর দিন। এবার এতে পেয়াঁজ কুচি, টমেটো কুচি ও সিদ্ধ আলুর টুকরো মিশিয়ে দিন। তারপর কাঁচামরিচ কুচি, স্বাদানুসারে লবণ ও মরিচ গুঁড়া ও চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার এতে রসুনের কোয়া, বেদানা, তিল, লেবুর রস, তেঁতুল গোলা, পুদিনার চাটনি মিশিয়ে ভালো করে নেড়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো ঝটপট তৈরি ছোলা চাট। এবার ঠাণ্ডা করে ইফতারে পরিবেশন করুন। সূত্র: এনডিটিভি, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved