বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে একদিকে যেমন প্রয়োজন মনের জোর, তেমনই প্রয়োজন প্রচুর টাকার। করোনার জন্য ফান্ড গঠনে এবার ভিন্ন পন্থা নিল বলিউড। বলিউডের একঝাঁক তারকার অংশগ্রহণে রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয় ‘আই ফর ইন্ডিয়া’। ফেসবুকে লাইভে চার ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে নিজ নিজ বাড়ি থেকে পারফর্ম করেন তারকারা।
মূলত করোনাভাইরাস মোকাবিলার জন্য ফান্ড তুলতেই মুলত এই কনসার্টের আয়োজন করা হয়। প্রযোজক-পরিচালক করণ জোহার এবং জোয়া আখতারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই ভার্চুয়াল কনসার্ট। বলিউডের তারকাদের পাশাপাশি ভারতের ক্রীড়াঙ্গন ও কয়েকজন আন্তর্জাতিক তারকাও ছিলেন।
ফেসবুকে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে হয়েছে এই ভার্চুয়াল কনসার্ট। যেখানে ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুর, হৃতিক রোশান, আদিত্য রায় কাপুর, অজয়-অতুল, অনিল কাপুর, অঙ্কুর তিওয়ারি, আনুশকা শর্মা, আরিজিৎ সিং, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার, ব্রায়ান অ্যাডামস, দিয়া মির্জা, দিলজিৎ দুসাঞ্জ, ডিভাইন, ফারাহ খান, ফারহান আখতার, কপিল শর্মা, কার্তিক আরিয়ান, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, সুনিধি চৌহান, বরুণ ধাওয়ান, বিদ্যা বালান, বিরাট কোহলি কনসার্টে অংশ নিয়েছেন।
কনসার্ট থেকে উঠে এসেছে ৫২ কোটি টাকা। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’ কনসার্ট। এই কনসার্টের মাধ্যমে সংগৃহীত অর্থ গিভ ইন্ডিয়া পরিচালিত ফান্ডের মাধ্যমে সরাসরি চলে যাবে করোনাভাইরাসে আক্রান্তদের পরিবারের হাতে।
এদিকে, ভক্তদের এই অনুদানের জন্য সোশ্যাস মিডিয়ার মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন করণ জোহার, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।