1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পহেলা বৈশাখের নাটক ঈদে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৫৩ Time View

কিছু মানুষ আছেন যারা অন্যকে ঘোরাতে পছন্দ করেন। এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তারা চায় অন্যরা তাদের পেছনে ঘুরুক।

এমন একটি চরিত্র নিয়ে এর গল্প- নাটকের বিষয়বস্তু  এভাবেই বললেন নির্মাতা ইমরাউল রাফাত।
আর এই ভূমিকায় দেখা যাবে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিনকে। এখানে টয় বয় হিসেবে থাকছেন অভিনেতা মিশু সাব্বির।
নতুন এ নাটকের নামও ‘টয় বয়’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারা দুজন। নাটকটি গত বৈশাখী উৎসবের জন্য নির্মিত হলেও করোনা পরিস্থিতির কারণে তা প্রচার হয়নি। মজার এ নির্মাণটি এবার আসছে রোজার ঈদে।
নির্মাতা রাফাত বলেন, ‘‘রোমান্টিক সম্পর্কের এ নাটকে তাসনিয়া ফারিন নানাভাবে ঘোরান মিশু সাব্বিরকে। তাতে খুনসুটি ও বিড়ম্বনাও থাকে। করোনায় দেশ আক্রান্ত হওয়ার আগে  নাটকটি  নির্মিত। মূলত বেশ কয়েকটি নাটক বৈশাখীর জন্য তৈরি করেছিলাম। করোনা পরিস্থিতির কারণে তা প্রচার হয়নি। এখন সেগুলো থেকে ঈদের জন্য নির্বাচন করা হচ্ছে। ‘টয় বয়’ নাটকটিও তেমন।’’
তিনি আরও জানান, নতুন এ নাটকটির কাজ অনেক আগেই শেষ হয়েছে। আসছে ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে এটি প্রচার হবে। খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved