1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মুন্নার জার্সির নিলামও ৯ মে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১১৯ Time View

তারকা ফুটবলার মোনেম মুন্না পৃথিবী ছেড়ে গেছেন অনেক আগে। আছে শুধুই তার স্মৃতি। করোনাভাইরাসের ক্রান্তিকালে তার পরিবার সেই স্মৃতি সামনে আনতে যাচ্ছে। তার পরা জার্সি নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুরুতে মিয়ানমারের চার জাতি টুর্নামেন্টের জার্সি নিলামে তোলার কথা ছিল। তবে সেটির পরিবর্তে এখন ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে পরা জার্সি নিলামে উঠবে। আগামী শনিবার রাত সাড়ে ১০টায় পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি প্রতিষ্ঠান।

চার জাতি ফুটবল টুর্নামেন্টের জার্সি নিয়ে একটু বিভ্রাট রয়েছে। তাই মুন্নার পরিবার ঢাকার প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবলে শিরোপা জয়ী বাংলাদেশ দলের হয়ে খেলা জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

সেই টুর্নামেন্টে মুন্না খেলেছিলেন ‘২ নম্বর’ জার্সি গায়ে। জার্সি নিলামের প্রক্রিয়া নিয়ে তার স্ত্রী ইয়াসমিন সুরভি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মিয়ানমারে খেলা জার্সি আপাতত নিলামে তুলছি না। আসলে সেই প্রতিযোগিতায় ২ নাকি ৭ নম্বর জার্সি পরেছিল, তা নিয়ে একটু দোলাচল আছে। তাই আমরা প্রেসিডেন্ট গোল্ডকাপে শিরোপা জয়ী দলের হয়ে খেলা জার্সি নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

একই দিনে নিলামে উঠবে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সিও।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved