1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মাতৃত্বের স্বাদ পেলেন কোয়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৭৫ Time View

মাতৃত্বের স্বাদ পেলেন টলিউড কুইন কোয়েল মল্লিক।

মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকা সূত্রে জানা গেছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। কোয়েলের ছেলের ওজন ৩. ১ কেজি হয়েছে।
কোয়েল-নিসপাল সিং রানে দম্পতির প্রথমবার সন্তানের মা-বাবা হলেন।

এদিকে এমন খবরে চলমান লকডাউন আর কঠিন পরিস্থিতির মধ্যেও খুব উচ্ছ্বসিত কলকাতার মল্লিক পরিবার। নানা হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। বললেন, ‘লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে।’
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন সন্তানের আগমন বার্তা জানিয়েছিলেন টলিউড কুইন কোয়েল। টুইট বার্তায় তিনি স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দিন এগোচ্ছে..। লাথি, ঘুসি, ডিগবাজির মধ্যে দিয়ে শরীরের ভিতরে নতুন প্রাণের স্পন্দন অনুভব করছি, জীবনের বুননে ঝকঝকে রূপালি সুতোর মতো। এই গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান।’
২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved