1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

৩৫ বছর পর ‘এইসব দিন রাত্রি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৯৬ Time View

ঘরবন্দী দর্শকদের বিনোদনের জন্য ৩৫ বছর পর ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’ প্রচার করতে যাচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সোমবার রাত থেকে ফের প্রচারিত হবে ধারাবাহিকটি।

তবে ‘এইসব দিন রাত্রি’ সুনির্দিষ্ট কোন সময়ে প্রচারিত হবে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, রাত সাড়ে ৮টা ও ৯টায় যেকোনো সময়ে প্রচারিত হতে পারে ধারাবাহিকটি। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম প্রদর্শন করা হয়। ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, খালেদ খান, নায়ার সুলতানা লোপা, কাজী মেহফুজুল হক, আবুল খায়ের, শিল্পী সরকার অপু, ইনামুল হক, ডলি জহুর, লুৎফুন নাহার লতা, আসাদুজ্জামান নূর, দিলারা জামান ও মাসুদ আলী খানসহ অনেকে।

প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতিতে নব্বই দশকের নন্দিত ধারাবাহিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ শিরোনামের নাটক প্রচার শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন। সেই ধারাবাহিকতায় এবার প্রচার শুরু করেত যাচ্ছে ‘এইসব দিন রাত্রি’ নাটকটি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved