অবশেষে মুম্বাই পৌঁছলেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি। শনিবার রাতে, তিনি ঋষি কাপুরের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছান। সেখানে রয়েছেন মা নীতু কাপুর, ও ভাই রণবীর কাপুর।
তবে শুধু ঋদ্ধিমা নন, তার সঙ্গে দিল্লি থেকে মুম্বাই পৌঁছোন তাঁর মেয়ে সামারা। তাদের সঙ্গে আরো এক মহিলাকে দেখা গেলেও ঋদ্ধিমার স্বামী ভারত সাহানিকে অবশ্য দেখা গেল না।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বাবা ঋষি কাপুরের মৃত্যুর খবরে প্রশাসনের তরফে ঋদ্ধিমার অনুরোধ মেনে তাকে দিল্লি থেকে মুম্বাই আসার অনুমতি দেয়া হয়। তবে করোনার প্রকোপের কারণেই বিশেষ বিমানে মুম্বাই পাড়ি দেয়ার অনুমতি ঋদ্ধিমা পাননি। সড়ক পথেই দিল্লি থেকে মুম্বাই পৌঁছান ঋদ্ধিমা। আর এ কারণে তার সময় লেগেছে প্রায় ২৩ ঘণ্টা।
গত শুক্রবার মেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ঋদ্ধিমা। পৌঁছোন শনিবার রাতে।
গত দুবছর লিকেমিয়ার সঙ্গে লড়াই করার অবশেষে ৩০ এপ্রিল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। বাবাকে শেষবারের মতো দেখার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হয়নি ঋদ্ধিমার। আলিয়ার ভিডিও কলে বাবা ঋষি কাপুরের শেষকৃত্য দেখেন ঋদ্ধিমা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।