1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঢাকায় বান কি মুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ১০২ Time View
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। ছবিঃ ইন্টারনেট।

প্রাইম টাইম প্রেস ডেক্স :

 

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। এই সফরে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে বক্তৃতা করবেন।

আজ বিকালে ব্রাকের এ অনুষ্ঠান হবে। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বান কি মুন শনিবার বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ কে মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি। চলতি সালের ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved