1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ী দায়ী: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ২৩৩ Time View
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি- সংগৃহীত।

পেঁয়াজের দাম বেশি হওয়ার পেছনে কিছু ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ী দায়ী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বর্তমানে আমদানি করা পেঁয়াজের দাম ১২০ টাকার বেশি হওয়ার কথা নয়।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে তিনি বলেন, যত ক্ষতি হোক সরকার দেবে। মানুষ প্লেনে চড়তে পারে না। আমরা প্লেনে করে পেঁয়াজ নিয়ে আসছি। আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ টন পেঁয়াজ দেশে আসছে।

তিনি বলেন, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, পঁচে যাওয়ার পরও থাকে ১৮ লাখ টন। বাকী সাত থেকে আট লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি শুরু হয় সেপ্টেম্বর থেকে। চার মাস মূলত পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানির বেশিরভাগই আসে ভারত থেকে। সেপ্টেম্বরের শেষ দিকে ভারত রপ্তানি বন্ধ করে দেয়ার পর বিভিন্ন দেশ থেকে আমদানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

 

এ সময় গার্মেন্টস শিল্প রক্ষায় শ্রমিকদের সতর্ক থাকার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সতর্ক থাকবেন। বাইরের ষড়যন্ত্র যেন এই শিল্পকে ধ্বংস করতে না পারে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ, গার্মেন্টস উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved