৫৪ বছরে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ এর যখন প্রমোশন শুরু হয়, তখন হাজির হতে পারেননি তিনি স্বশরীরে। তাই অডিও বার্তার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছনোর চেষ্টা করেন। আংরেজি মিডিয়াম মুক্তির কয়েকদিনের মধ্যেই জীবনের যাত্রাও শেষ করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
ইরফানের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। বলিউড থেকে সেই শোক পৌঁছে গিয়েছে হলিউডেও। অ্যাঞ্জেলিনা জোলি থেকে নাতালি পোর্টম্যান, ইরফানের শোকে ভারাক্রান্ত প্রত্যেকে। সেই সময় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাল মুম্বাই পুলিশ। অভিনব কায়দায় ইরফানকে শ্রদ্ধা জানানো হয় মুম্বাই পুলিশের সোশ্যাল হ্যান্ডেলে।

অভিনব কায়দায় ইরফান খানকে শ্রদ্ধা জানালো মুম্বাই পুলিশ
এদিকে ইরফানের মৃত্যুর পর তার স্ত্রী সুতপা শিকদার পরিবারের তরফে প্রথম মুখ খুলেন। ইরফানের চলে যাওয়ার পর তার দেখানো পথেই দুই ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন ইরফানের স্ত্রী। যা দেখে আবেগে ভেসে যান নেটিজেনরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।